Racipes Bangla
Thursday, August 15, 2013
Thursday, July 25, 2013
আলুর চিপস
উপকরণ : আলু ১ কেজি (বড় সাইজ), হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, লবণ পরিমাণমত, তেল ভাজার জন্য, বিট লবণ স্বাদ অনুযায়ী।
প্রণালী : আলুগুলোকে ভালোভাবে ধুয়ে কাটার মেশিনে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। (বঁটি দিয়েও কাটা যেতে পারে)।
কাটা আলুগুলো আবার ধুয়ে অল্প পানি, লবণ, হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে ভাপ দিয়ে নিতে হবে। এরপর ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরে গেলে পাতলা এবং পরিষ্কার কাপড় বিছিয়ে রোদে শুকিয়ে নিতে হবে। (এভাবে আলু শুকিয়ে অনেক দিন পর্যন্ত রাখা যায় এবং ইচ্ছেমত ভেজে খাওয়া যায়)। প্যানে তেল গরম করে ভেজে নিতে হবে। গরম তেলে আলু দেয়ার সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। বৃষ্টির দিনে এই আলুভাজা খেতে খুবই ভালো লাগে।
Tuesday, July 23, 2013
আলুর ফ্রেঞ্চ
আলুর ফ্রেঞ্চ
উপকরণ : আলু আধা কেজি (বড় সাইজ), কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, হলুদ এবং মরিচ গুঁড়ো সামান্য, লবণ পরিমাণমত, টেস্টিং সল্ট এক চা চামচের ৪ ভাগের এক ভাগ, পানি সামান্য।
প্রণালী : আলু ফ্রেঞ্চ আকারে কেটে নিতে হবে। সামান্য পানি দিয়ে কাটা আলুগুলোকে তাপ দিয়ে নিতে হবে। পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে। এরপর কর্নফ্লাওয়ার, হলুদ এবং মরিচ গুঁড়ো, লবণ, টেস্টিং সল্ট আলুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। প্যানে তেল গরম করে বাদামি করে ভেজে নিতে হবে। এরপর সস্ দিয়ে সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

Subscribe to:
Comments (Atom)